শীতার্ত মানুষের পাশে জাবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি

জাবি প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮

শীতার্ত মানুষের পাশে জাবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি
অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি। 
 
রবিবার (২৪ ডিসেম্বর) রাজশাহী রেলগট থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে নগরীর ভদ্রামোড়, তালাইমারী, সাহেব বাজার, ফায়ার সার্ভিস মোড়, লক্ষীপুর মেডিকেল ও বর্ণালী মোড় হয়ে পুনরায় রেলগট এলাকায় এসে শেষ হয়। 
 
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আল-মাহী মঈতের নেতৃত্বে এসময় দপ্তর সম্পাদক আলি হোসেন শিমুল ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শান্ত উপস্থিত ছিলেন। 
 
আয়োজকরা জানান, প্রথমবারের মত রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। নগরীর ভদ্রামোড়, তালাইমারী, সাহেব বাজার, ফায়ার সার্ভিস মোড়, লক্ষীপুর মেডিকেল, বর্ণালী মোড় ও রেলগট এলাকায় অন্তত ৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সাবেক-বর্তমান সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। সংগঠনেএ উপদেষ্টামন্ডলী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধারা  অব্যহত রাখার ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন। 
 
সাধারণ সম্পাদক আল-মাহী মঈত বলেন, এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই আমরা এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেই। আমাদের এ কার্যক্রমে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে৷ 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা