ফুটবল শিরোপার দ্বারপ্রান্তে আবারো গবি

আখলাক, গবি প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৬

সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস্ ফুটবল প্রতিযোগিতা-২২ এর ফুটবলের সেমিফাইনালে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছেলেরা ১-০ গোলে গ্রীন ইউনিভার্সিটিকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে পা রেখেছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে সকাল ১০ টায় এ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটে গবির অন্যতম স্ট্রাইকার সাইফের দুর্দান্ত ১টি গোলে এগিয়ে থাকে গবি, খেলার দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও মাঠ কাপিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গবির ছেলেরা।

এছাড়া সেমিফাইনালের আরেকটি অংশে ফারইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখোমুখি লড়াই চলছে। এই গ্রুপের বিজয়ী দলের সাথে ফাইনালে লড়াই করবে গবি।

উল্লেখ, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের প্রথম আসরেও ফুটবলে দুর্দান্ত মাঠ কাপিয়ে চ্যাম্পিয়ন হয় গণ বিশ্ববিদ্যালয়। এছাড়া এবারের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ৩য় আসরে মেয়েদের সাইকেলিংয়ে স্বর্ণপদকসহ ছেলেদের কাবাডিতে চ্যাম্পিয়ন এবং মেয়েদের কাবাডিতে রানার্সআপ হয় গণ বিশ্ববিদ্যালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা