জবি ফিচার রাইটার্স: সেরা লেখকদের পুরস্কার বিতরণ

জবি প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮

সংগৃহীত

'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার' সংগঠনের আগষ্ট মাসের সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা লেখক হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, "সাঈমা আক্তার", "সিফাত রাব্বানী" এবং আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিষদের কয়েকজন এ পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ প্রেসক্লাবের সভাপতি মো. মুস্তাকিম ফারুকী, সাধারণ সম্পাদক আরমান হাসান এবং সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ।

সেরা লেখক এবং নবীন সকলের উদ্দেশ্যে সংগঠকরা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে যারা লেখালেখির জগতে আছে তারা অন্যান্যদের থেকে আলাদা। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি, সমস্যা উত্তরণের উপায় এবং নিজস্ব মত প্রকাশ করতে পারে।'

সেরা লেখকদের মধ্যে প্রথম হওয়া সাঈমা আক্তার জানান, 'আমাকে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। পুরস্কার প্রাপ্তি সর্বদাই প্রফুল্লতা এনে দেয়, লেখালেখীর প্রতি আগ্রহ বাড়ায়। এমন একটি সংগঠনে থাকতে পেরে এবং সেরাদের তালিকায় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।'

সিফাত রাব্বানী বলেন, 'আমি আগষ্ট মাসে সেরা লেখকদের একজন নির্বাচিত হয়েছি ও পুরষ্কৃত হয়েছি, যেটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দীর্ঘদিন। নিজেকে লেখনির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে তরুণদের উচিত এই স্বনামধন্য প্লাটফর্ম-এ যুক্তহওয়া।'

অনুভূতি প্রকাশ করে আবদুল্লাহ আল মামুন বলেন, 'সত্যি বলতে এতে আমি যেমন খুশি হয়েছি, তেমনি অনুপ্রাণিত হয়েছি। ছোটবেলায় অনেক লেখা দেখতাম পত্রিকায়। কিছু লেখকের নাম আমার সাথে মিলে যেত। আর অন্যদের বলতাম, এটাই আমি। কিন্তু সেই অলীক স্বপ্ন আজ সত্যি হলো।'

উল্লেখ্য যে, 'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স' সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে সহযোগিতা করে উৎসাহ উদ্দীপনা জুগিয়ে আসছে। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতি মাসে তিনজন সেরা লেখক নির্বাচন করে পুরস্কার বিতরণ করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা