পাবিপ্রবিতে ২ দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

নাজমুল ইসলাম, পাবিপ্রবি | ২৬ আগষ্ট ২০২২, ০৪:৫৬

সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ আগস্ট) দুইদিন ব্যাপী সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ এ প্রশিক্ষণের আয়োজন করে। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ৪৫ জন রোভার অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা জেলার সহকারী পরিচালক শারফুল হাসান ভূঁইয়া ও ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আ. মালেক যৌথভাবে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স ও লেকচার প্রদান করেন। তারা বাসাবাড়ির আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন, আগুনের মাঝে আটকে গেলে করণীয়সহ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন বিষয়ে জনসচেতনতা, ভূমিকম্পে করণীয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন ধরণের কলা কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের এ কর্মীরা।

অনুষ্ঠানের প্রশিক্ষণার্থী ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম আবির ইসলাম বলেন," অনেক শিক্ষণীয় ছিল বিষয় গুলো। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক দূর্ঘটনায় আমরা না জানা থাকার কারণে অনেক বেশি ক্ষয় ক্ষতি হয়ে যায়। এখন থেকে আশা করি অগ্নি নির্বাপন,ভূমিকম্প সহ সড়ক দুর্ঘটনায় একজন সচেতন মানুষ হিসেবে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবো। এরকম জরুরি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।"

আরেক প্রশিক্ষণার্থী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন," এরকম একটি জনসচেতনতামূলক কর্মশালার আয়োজন করার জন্য আমি প্রথমেই পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। দুইদিন ব্যাপী এই কর্মশালা থেকে আমরা অগ্নিকান্ডের কারণ, অগ্নি নির্বাপণ পদ্ধতি এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি । তাছাড়া ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প মোকাবেলার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কেও আমরা জ্ঞান আহরণ করতে পেরেছি।"

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাজমুল ইসলাম, পাবনা জেলা রোভারের কমিশনার মো. আশরাফ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামাল হোসেন,ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা,এ প্রশিক্ষণ কর্মশালার স্বার্বক্ষণিক দিকনির্দেশক ও রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা, ডিস্ট্রিক্ট সিনিয়র রোভারমেট মো. শাকিল খান,বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভারমেট মো. ওহিদুল ইসলাম প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা