রাবি ছাত্রলীগ নেতা ভাস্কর সাহার বহিষ্কার দাবি

রাবি সংবাদদাতা | ২২ আগষ্ট ২০২২, ১৮:০১

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বহিষ্কারের দাবি জানিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

 রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, তিন ঘন্টা ধরে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রেখে যে শারীরিক,মানসিক নির্যাতন চালানো হয়েছে, তার গলায় ছুরি ধরে চাঁদা নেওয়া হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ক্যাডারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই নি, বরং তাকে সেই হলে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আমাদের কে ভয়ের সংস্কৃতি থেকে বেরিযে আসতে হবে। আমাদেে প্রতিবাদ করতে হবে। এই ক্যাম্পাস আমাদের, আমরা যদি মরে যাই, মাথা উঁচু করে মরবো কিন্তু কোন ভয়ের কাছে মাথা নত করব না’।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব বলেন, একের পর এক এই রকম ঘটনা ঘটছে,তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিছুদিন পর এটা চাপা পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, আবাসন দিতে না পারে,কোন সুষ্ঠ তদন্ত করতে না পারে তাহলে কেনো প্রতিবছর এমন ঘটাও করে শিক্ষার্থীকে ভর্তি করানো হচ্ছে? এমনই যদি চলতে থাকবে তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন অথবা বলে দিন একটি বিশেষ গোষ্ঠী ছাড়া এখানে ভর্তি হওয়া যাবে না। তিনি প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সঠিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে স্টুডেন্টস রাইট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন বাবুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকাল তিনটায় ভুক্তভোগী শিক্ষার্থী সামসুল ইসলাম কে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভাস্কর সাহা রুমে ডেকে নিয়ে আনুমানিক ২০ হাজার টাকা কেড়ে নেয় এবং রড ও স্ট্যাপ দিয়ে মারধর করে। এই ঘটনা যদি কাওকে বলা হয় তাকে বুয়েটের আবরারের মতো মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা