ব্রিটিশ হাই কমিশনারের বরেন্দ্র জাদুঘর পরিদর্শন

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ২৯ জুলাই ২০২২, ০৪:৪০

সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। আজ(২৮ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা জাদুঘরটি পরিদর্শন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ব্রিটিশ হাই কমিশনার চ্যাটার্টন ডিকশনকে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করেন। গবেষণা জাদুঘরটির অব্যবহৃত ধাতব প্রত্নভাস্কর্য, টেরাকোটা, মুদ্রা ও পাণ্ডুলিপি, ধাতবসামগ্রী এবং শিলালিপিগুলো কিভাবে কাজে লাগিয়ে এখানকার মানবসম্পদ উন্নয়নে কাজ করা যায় সে ব্যাপারে সাহায্য চান উপাচার্য।

ব্রিটিশ হাই কমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘরটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং জাদুঘরটির অব্যবহৃত শিলালিপি ও পুঁতিগুলো সংরক্ষণে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর ডিরেক্টর টম মিসসিসসিয়া, ব্রিটিশ কাউন্সিলেরর হেড অব আর্টস নাহিদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা