সুনামগঞ্জ উদ্যোগে কুরবানির মাংস ও খাদ্যসামগ্রী পেল সুনামগঞ্জের বন্যার্তরা

শাহরিয়ার নাসের, নোবিপ্রবি প্রতিনিধি  | ১৪ জুলাই ২০২২, ০৪:১২

সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ঈদ উপহার হিসেবে কুরবানির মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন)।

ঈদের দ্বিতীয় দিন সোমবার(১১ জুলাই) এসব উপহার বিতরণ করে সংগঠনটি। বিতরণ কার্যক্রমে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মদ, ইউপি সদস্য বিল্লাল হোসেন, স্থানীয় শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবির মিয়া, বেইনের প্রতিনিধি শাহরিয়ার নাসের, আরেক প্রতিনিধি রফিকুল ইসলাম তানজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপহার বিতরণ অনুষ্ঠানে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটির লোকদের সংগঠন বেইন সিলেট-সুনামগঞ্জের মানুষের পাশে বন্যার শুরু থেকেই কাজ করে আসছে। বিভিন্নভাবে তারা আমার এলাকার মানুষকে সহযোগিতা করেছে। সংগঠনের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। 

এ ব্যাপারে বেইনের সাধারণ সম্পাদক তানভীর মুরাদ বলেন, আমরা মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি সবসময়। সুনামগঞ্জে বন্যায় অসম্ভব ক্ষতিগ্রস্ত হওয়া অনেক মানুষের পক্ষেই এবার কুরবানি করা সম্ভব হয় নি। আমরা চেষ্টা করেছি এই ঈদে তাদের মুখে হাসি ফুটাতে। এর আগেও আমরা দুই দফায় সিলেট-সুনামগঞ্জে বেইনের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। দেশের যেকোনো দুর্যোগে আগামীতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

বেইনের সভাপতি পারভীন চৌধুরী বলেন, সকল বাংলাদেশীদের বিপদে বেইন কাজ করার চেষ্টা করে। হঠাৎ নেমে আসা বন্যার পানিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের মানুষ৷ আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেছি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা