রাবিতে দখলদারিত্ব ও শিক্ষার্থী নিপীড়ন মুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রতীকী অনশন

রাবি প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০১:৩৩

রাবিতে দখলদারিত্ব ও শিক্ষার্থী নিপীড়ন মুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রতীকী অনশন-ছবি: সময় ট্রিবিউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের একক দখলদারিত্বের প্রতিবাদে প্রতীকী অনশন করেছে রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফদিদ উদ্দীন খান। এ সময় তিনি শিক্ষার্থী নিপীড়ন মুক্ত শিক্ষাঙ্গনের দাবিও জানান। 

রবিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে তার সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব এবং বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী৷

কর্মসূচিতে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ক্যাম্পাসে যে অনাচার চলছে সেটি বন্ধ করতে হবে। বাংলাদেশের দ্বিতীয় এই শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশে আনাচে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম নৈরাজ্য চলছে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসেও একটা স্বাধীন সার্বভৌম দেশে শিক্ষাপ্রতিষ্ঠান দখলদার মুক্ত নয়৷এখানে স্বাধীন ভাবে সবাই জ্ঞানের চর্চা করবে। আগামী দিনে আমাদের জাতিকে নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের এখানে সিট বাণিজ্য, হলে হলে নৈরাজ্য সহ বিভিন্ন ঘটনা ঘটছে৷যেটা একটি সভ্য সমাজে হতে পারে না। আমাদের এই দেশের অভ্যুদয়ে ছাত্রসমাজের একটু গৌরবময় ভূমিকা আছে৷ কিন্তু তার পরবর্তীতে রাজনৈতিক শাসক গোষ্ঠী ছাত্র সংগঠন গুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে অবশ্যই এগুলো বন্ধ করতে হবে। এই যে নৈরাজ্য চলছে এটি যদি চলতেই থাকে তাহলে আমরা পিছিয়ে যাব। তাই আমাদের যে দ্বায়িত্বশীল ব্যাক্তিরা আছে তাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই এই যে নৈরাজ্য চলছে তা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের