শিক্ষকদের জন্য গবেষণা বিষয়ক কর্মশালা

আখলাক, গবি প্রতিনিধি | ১৯ জুন ২০২২, ০৫:২৬

সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষকদের জন্য ‘গবেষণা প্রস্তাবের জন্য সারসংক্ষেপ লিখন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন)  বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।    

সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মাইক্রাবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল। তিনি গবেষণা প্রস্তারেব জন্য সারসংক্ষেপ কিভাবে লিখতে হয়, সে বিষয়ে শিক্ষকদের দিক নির্দেশনা দেন। 

তিনি তাঁর উপস্থাপনায় একটি ভালো সারসংক্ষেপ লিখনে ২৬টি উপাদানের কথা বর্ণনা করেন। তিনি আরও বলেন, 'শিক্ষকদের শুধু গবেষণার জন্য গবেষণা নয়, মানুষের জন্য গবেষণা করতে হবে। গবেষণালব্ধ জ্ঞান যাতে মানুষের কাজে লাগে সে বিষয়টি বিবেচনা করতে হবে।

অন্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নতুন জ্ঞান তৈরি করতে হবে। আর নতুন জ্ঞান তৈরিতে গবেষণার কোন বিকল্প নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এর ক্ষেত্রেও গবেষণা একটি গুরুপ্তপূর্ণ অধ্যায়। তাই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহবান জানান তারা। 

সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগের পরিচালক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক, গবির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। এতে বিভিন্ন বিভাগের ৭০জন শিক্ষক অংশ নেন।  

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা