অগ্নি প্রতিরোধে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে: পাবিপ্রবি ভিসি

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২২, ০৯:৪৫

রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্প বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়-ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্প বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার (১২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া চলে।

মহড়া উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, মহড়া মানে প্রস্তুতি। প্রতিটি কাজেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয়। আজকের এই অগ্নি নির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্প মহড়ার মাধ্যমে আমরা সচেতন হতে পারবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলেই এটি থেকে শিখতে ও আগুন লাগলে করণীয় সম্পর্কে জানতে পারবে।

তিনি বলেন, ভূমিকম্পের বিষয়েও আমাদের প্রস্তুতি এবং এ ব্যাপারে আরো মহড়ার আয়োজন করতে হবে। 

দুর্ঘটনায় আক্রান্ত হলে সেখান থেকে উদ্ধারকরণ, আগুন লাগলে আগুন থেকে উদ্ধার প্রক্রিয়া, কুঁড়েঘরে আগুন লাগার পর আগুন নেভানো, পেট্রল পাম্পে আগুন লাগলে নেভানোর মহড়াসহ আরো কিছু মহড়া চলে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ২৫ জন সদস্যকে নেতৃত্ব দেন পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফায়ার সার্ভিসের অগ্নি প্রতিরোধ বিষয়ের মহড়াটি উপভোগ করেন এবং শিক্ষার্থীরা মহড়ার সাথে যুক্ত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের