জাবিসাসের নেতৃত্বে বেলাল- আজাদ

মান্নান, জাবি প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৩:৫০

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যকরী পরিষদ ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকা বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোস্টের রুদ্র আজাদ। 

শনিবার (২৮ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রের জাবিসাস কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ- সভাপতি পদে ইত্তেফাকের আরিফুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউ এইজের শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ পদে মানবজমিনের ইমরান হোসাইন হিমু, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে দেশ রুপান্তরের ফারুক হোসাইন ওকার্যকরী সদস্য পদে নিউজবাংলা২৪ এর আব্দুর রহমান খান সার্জিল, দ্য নিউ নেশনের মেহেদী মামুন এবং সময় ট্রিবিউনেরআব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক আনিছা পারভীন, শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ছাত্র ইউনিয়ন জাবিসংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গণি নিলয়, বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতা কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা