শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত মোড় ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি | ১৭ মার্চ ২০২২, ০১:৩৯

ছবিঃ সংগৃহীত

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

তিন দফা দাবিগুলো হলো:

১) পরীক্ষার খাতা পুনঃবিবেচনা করে নতুন রেজাল্ট দেওয়া।

২) দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা ও

৩)প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা।

আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, ‘৪ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টায় নেওয়া হয়ছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাশ করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজকে আমরা অবরোধ করেছি।’

এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দাবি মোদের একটাই, উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।

অবরোধের ফলে রাস্তার চার পাশে তীব্র জানযট সৃষ্টির হলে পথচারী ও গাড়িচালকদেক মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।

আন্দোলন চলাকালীন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক এসে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। আন্দোলনকারীরা তখনও তাদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা