জাবিতে কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন এর নেতৃত্বে রাশেদ-ফয়সাল 

মান্নান, জাবি প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ১০:৩০

 রাশেদ-ফয়সাল 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন 'কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গণিত বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদুল ইসলামকে সভাপতি ও ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা আমির ফয়সালকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন, সদ্যবিদায়ী সভাপতি মো. আবু ওয়ালিদ, সাধারণ সম্পাদক রিজন বড়ুয়া, ছাত্র উপদেষ্টা মো. মঈন উদ্দীন আল হোসাইন ও রেজানুর রহমান তমাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৬ ব্যাচের শিক্ষার্থী ওসমান গণি রাসেল, ঈশিতা চৌধুরী, মংবালাইন রাখাইন, নওরীন জামিলা রিমু ও ফারাহ নাজ ইফতি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৬ ব্যাচের আবিদ বিন সিদ্দিকী, ইখতিয়ার উদ্দীন মাহমুদ, তাসফিয়া আফরিন ফারিয়া, গিয়াস উদ্দিন আহমেদ, নিশাদুল ইসলাম এবং ইয়াসমিন আখতার। 

কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক রুহান উদ্দীন, হাসান আবরার, শহীদুল ইসলাম, আরমানুল ইসলাম তামিম, অর্পিতা বড়ুয়া প্রজ্ঞা, মংহ্লাচিন রাখাইন ও উ থং ইয়াং, দপ্তর সম্পাদক ওয়াহিদ জামান, উপ দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, অর্থ সম্পাদক ইফতিখার আহমেদ তানভীর, উপ অর্থ সম্পাদক তাহেরুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মামুন, উপ প্রচার সম্পাদক সানাউল্লাহ বাবর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রমজান আলী, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রাণময় বড়ুয়া নিলয়, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মঈন উদ্দীন, উপ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জেড বি নিশাত, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক মুনজারীন শাওন, উপ ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক আফসানা সাইদ রিবা। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন প্রজ্ঞা বড়ুয়া, সাদাত কাবী, সাকিবুজ্জামান আকাশ, তৌহিদ জিশান, আমিনুল ইসলাম ও ইমরান খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের