গবিতে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আখলাক, গবি প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১০:২২

আলোচনা সভা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে একাডেমিক ভবনের ৪১৭ নাম্বার কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। 

সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন এছাড়াও গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বিদেশী ভাষার ভীড়ে বাংলা যেন হারিয়ে না যায় তার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বাংলার গৌরব উজ্জ্বল ইতিহাস সংরক্ষণ এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জোর দাবি জানান। বহির্বিশ্বে বাংলাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ করার প্রতিও আহবান জানান। 

পরে শিক্ষক-কর্মকর্তারা ভাষা আন্দোলন নিয়ে রচিত গান ও দেশাত্মবোধক গানের সংমিশ্রণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা