নতুন মসজিদ নির্মাণের দাবি জাবি ছাত্র ইউনিয়নের

মান্নান, জাবি প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:২৫

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন ঝুকিপূর্ণ মসজিদ পরিত্যক্ত ঘোষণা করা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময়ক্ষেপণের প্রতিবাদে ও এক মাসের মধ্যে নতুন মসজিদ ভবন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাজের পর দুপুর দেড়টায় মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় জুমার নামাজ পড়তে আসা শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, 'মসজিদের ফাটল দিন দিন বড় হচ্ছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি কখন এটি ধসে পড়ে। মুসল্লীরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারছে না। আমরা চাই মসজিদটি অতি তাড়াতাড়ি নির্মাণ করা হোক।'

এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ১৯৯০ সালে এ মসজিদ তৈরি করা হয় তার ঠিক একবছর পর প্রথম ফাটল দেখা যায়। গত চার-পাচঁ বছর ধরে আমরা বার বার নতুন মসজিদ ভবন তৈরির দাবি তুলে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিয়েই আসছেন। যে বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলে অথচ শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তারা। আমরা দাবি জানাচ্ছি একমাসের মধ্যে নতুন ভবনের কাজ শুরু করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।' 

মানববন্ধনে একাত্মতা পোষণ করে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, 'এখানে যে দাবিগুলো তোলা হয়েছে সবগুলো দাবিই যৌক্তিক। আমিও চাই দ্রূত সময়ের মধ্যে মসজিদটি নির্মাণ করা হোক'। জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা