শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবারের মত খেলবেন সাকিব 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মে ২০২৩, ২১:৩১

সংগৃহীত
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন- তিনজনেরই নাম ছিল। পরে সাকিব নিলাম থেকে নাম সরিয়ে নিয়ে নিজের নাম লেখান ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’- এমন খেলোয়াড়দের দলে। 
 
এর আগে সাকিব শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লীগে খেলেনি। ২০১২ সালে লিগটির নাম যখন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ছিল, সেই সময়ের দল উথুরা রুদ্রো’স সাকিবকে কিনেছিল। কিন্তু চোটের কারণে সাকিবের শেষ পর্যন্ত দলটির হয়ে খেলা হয়নি।    
 
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বিভিন্ন দলের সঙ্গে সরাসরি চুক্তি হওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবকে চুক্তিবদ্ধ করেছে 'গল গ্ল্যাডিয়েটর্স'।
 
সাকিবের সঙ্গে গল গ্ল্যাডিয়েটর্সে শ্রীলঙ্কার দাসুন শানাকা ও ভানুকা রাজাপক্ষেরও খেলা নিশ্চিত। অন্যদিকে 'জাফনা'র সঙ্গে চুক্তি করেছেন ডেভিড মিলার, থিসারা পেরেরা ও মহিশ তিকসানা। 'কলম্বো' দলে খেলবেন বাবর আজম, মাতিশা পাতিরানা ও চামিকা করুনারত্নে। 'ডাম্বুলা' দলে আছেন ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো আর ক্যান্ডি দলে নিয়েছে তাবরাইজ শামসি, ওয়ানিনন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।   
 
তবে সাকিবের দুই বাংলাদেশি সতীর্থ লিটন ও আফিফের লঙ্কান প্রিমিয়ার লিগের দল পাওয়ার ভাগ্য নির্ধারণ হবে ১১ জুন। সেদিন কলম্বোতে হবে এলপিএলের খেলোয়াড় নিলাম। প্রিমিয়ার লীগ শুরু হবে ৩১ জুলাই থেকে।
 
আফিফ গত মৌসুমেই এলপিএলে খেলেছেন। এলপিএলের সেই আসরে আফিফ খেলেছিলেন চার ম্যাচ। যেখানে তিন ইনিংস ব্যাট করে তিনি রান করেছেন ৭১। এর আগে এই লিগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলেছেন।
 
এসটি/এসকে 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা