সাকিব-এবাদতের দ্বিমুখী আঘাতে চাপে ইংল্যান্ড

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০৪:৪১

সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য এবার। জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার ঝড়ো শুরু করেন। ওই ঝড় থামিয়ে সাকিব ও এবাদতের আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। জেসন রয়কে সঙ্গে নিয়ে দলকে দ্রুতই এনে দেন ফিফটি। এর পরের গল্পটা টাইগার বোলারদের। দুই প্রান্ত থেকে বোলিং আক্রমণে এসে সাকিব আল হাসান ও এবাদত হোসেন মিলে ৮ বলের মধ্যে তুলে নেন ৩ উইকেট। তাতে কিছুটা চাপে পড়েছে ইংলিশরা।

আজ সোমবার (৬ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০.১ ওভার মোকাবিলায় ৩ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৫৫ রান। সাকিব তুলে নিয়েছেন দুই উইকেট। আর অন্য উইকেটটি এবাদতের।

এতে দেখা গেছে জেসন ভিন্সি ও স্যাম কারেন ক্রিজে আছেন। জেসন রয় ১৯ রানে এবং ফিল সল্ট ৩৫ রানে আউট হয়েছেন। ডেভিড মালান রানের খাতা খুলতে পারেননি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ক্রিজে আধিপত্য করতে থাকেন সল্ট। ব্যক্তিগত ৩৫ রানের ইনিংস খেলার পথে হাঁকান ৭টি চার। তাকে নবম ওভারে এসে থামান সাকিব। অফ স্টাম্পের বাইরের বলে টেনে মারতে গিয়ে সোজা কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন এ ইংলিশ ওপেনার। ২৫তম বলে থামে তার ইনিংস। তাতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে ৫৪ রানে।

পরের ওভারে অন্য প্রান্ত থেকে আক্রমণে এসে বাংলাদেশের আনন্দ দ্বিগুণ করে দেনে এবাদত। ক্রিজে আসা ডেভিড মালানকে তিনি ফেরান রানের খাতা খোলার আগেই। এবাদতের বল আড়াআড়ি খেলতে গিয়ে সোজা মিড অনে ধরা পড়েন তিনি।

পরের ওভারে সাকিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিস করে বোল্ড হয়েছেন জেসন রয়। তার থামে ৩৩ বল মোকাবিলায় ১৯ রানে। তাতে ৮ বলের মধ্যে ইংল্যান্ড হারায় ৩ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সাকিব, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হারিয়ে সিরিজ খোয়ানো টাইগারদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা