ইমামকে সিজদায় পেলে যেভাবে নামাজ পড়বেন

ইসলাম ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৩, ১০:০৭

সংগৃহীত ছবি

অনেক সময় ইমামের সঙ্গে শুরু থেকেই নামাজ পাওয়া যায় না। কোনো সময় রুকু, সিজদা অথবা বৈঠকে গিয়ে ইমামের সঙ্গে অংশগ্রহণ করেন মুসল্লিরা। কখনো জামাতের নামাজে সিজদারত অবস্থায় ইমামকে পেলে মুসল্লিদের অনেকে সন্দেহে থাকেন সিজদাতেই ইমামের সঙ্গে যু্ক্ত হবেন নাকি ইমাম সিজদা থেকে ওঠে দাঁড়ানো বা বসার অপেক্ষা করবেন।

মুসল্লিদের এমন সন্দেহ দূর করতে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলে থাকেন, কোনো মুসল্লিা ইমামকে সিজদায় পেলে তখনই ইমামের সঙ্গে সিজদায় অংশ গ্রহণ করে ফেলবে; ইমামের সিজদা থেকে ওঠার অপেক্ষা করবে না।

 

হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ

তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে (অর্থাৎ যে অবস্থায়ই ইমামকে পাবে, জামাতে অংশ গ্রহণ করে ফেলবে।) (জামে তিরমিজি, হাদিস, ৫৯১)

আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

وَإِذَا وَجَدْتُّمُ الْإِمَامَ قَائِمًا فَقُومُوا، أَوْ قَاعِدًا فَاقْعُدُوا، أَوْ رَاكِعًا فَارْكَعُوا، أَوْ سَاجِدًا فَاسْجُدُوا، أَوْ جَالِسًا فَاجْلِسُوا

যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে অংশ গ্রহণ করবে। বসা অবস্থায় পেলে বসাতেঅংশ গ্রহণ করবে। রুকুতে পেলে রুকুতে অংশ গ্রহণ করবে। আর সিজদায় পেলে সিজদায় অংশ গ্রহণ করবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস, ৩৩৭৩)

তবে সিজদায় ইমামের সঙ্গে অংশ গ্রহণ করলে ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না; বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সাথে রুকু পাওয়া শর্ত। (আলমাবসূত, সারাখসী ১/৩৫; আলমুহীতুর রাযাবী ১/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; ফাতহুল বারী ২/১৪০)



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব