শোভাযাত্রার কারণে যানজট: দুঃখ প্রকাশ করল আওয়ামী লীগ

সময় ট্রিবিউন | ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:২৪

আওয়ামী লীগের শোভাযাত্রার কারণে এভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ি-ছবি সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রা শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

আওয়ামী লীগের এই শোভাযাত্রার কারণে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় কাটাতে হয়েছে। কোথাও কোথাও দুই থেকে তিন ঘণ্টা বাসের মধ্যে বসে থেকে একপর্যায়ে হাঁটা শুরু করতে হয়েছে কাউকে কাউকে।

বিজয় শোভাযাত্রার কারণে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে তা ‘সফল করায়’ নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরে পরিণত হয় ঢাকা। নগরের অলিগলি, সড়ক-মহাসড়ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।

দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারী-পুরুষ, ছাত্র, যুবক, শ্রমিক ও জনতার পদভারে মুখর হয়ে ওঠে রাজপথ।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অন্তর্নিহিত শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুনরায় অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের জনগণ বাংলাদেশ ও শেখ হাসিনাবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে শান্তপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে শোভাযাত্রাটি সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করায় ঢাকা মহানগর পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী ও সংস্থার সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব