সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

সময় ট্রিবিউন | ১ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়েছে।

এরইমধ্যে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রায় ১৫-২০ হাজার মানুষ জমায়েত হয়েছেন। তারা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। তবে রাস্তার বিপরীত লেনে গাড়ি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আছে পুলিশের একাধিক টিম। প্ল্যাকার্ড-ফেস্টুন উড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে বিএনপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে। নয়াপল্টনের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রামের কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে নজরুল ইসলাম খান, সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রাজশাহী মহানগরের বাটারমোড়ের সমাবেশে আব্দুল্লাহ আল নোমান অংশ নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব