জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে: দুদু

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০২:১১

ছবিঃ সংগৃহীত

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে, বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে একমাত্র পথ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই। এখন আর বসে থাকলে চলবে না।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। 

দুদু বলেন, একে অপরের সমালোচনা করার অনেক জায়গা আছে। তবে কে আসলো, কে থাকলো আর কে চলে গেল- এটা দেখার বিষয় না। যে আসবে তাকে নিয়েই রাজপথে নামতে হবে।

তিনি বলেন, এইভাবে একটি দেশ চলতে পারে না। সরকার চাইলে আলোচনা করতে পারে। আর সরকার যদি না চায় তাহলে রাজপথে নামতে হবে। সেখানে (রাজপথ) কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। এটা এদেশের জনগণ করবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে দেখেছি ওনারা কিভাবে আন্দোলন করেছেন। আমরা তো তাদেরই উত্তরসূরী। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব