‘মোশতাকও আওয়ামী লীগ করত’

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ১১:২২

বঙ্গবন্ধুকে নিয়ে কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন-ছবি সংগৃহীত

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, 'বিশ্বাসঘাতক খন্দকার মোশতাকও আওয়ামী লীগ করতো, কিন্তু তার হৃদয়ে যে নিষ্ঠুরতা ছিল সেটা আমরা বুঝতে পারিনি। যদি বুঝতেই পারতাম তাহলে আমরা বঙ্গবন্ধুকে হারাতাম না।'

বঙ্গবন্ধুকে নিয়ে কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েন উদ্দিন এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আব্বাস আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার গ্রেপ্তার দাবি করে বক্তব্য দেন।

আয়েন উদ্দিন বলেন, 'খন্দকার মোশতাকের অনুসারীরা সুযোগ নিয়ে অনেক সময় অনেক ঘটনা ঘটায়। যেটা শুধু দলের না, দেশের জন্য লজ্জা ও দুঃখজনক।'

সাংবাদিকরা তার কাছে জানতে চান, আব্বাস আলীর এক ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। তারপরও কীভাবে আব্বাস আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন এবং তার আশ্রয়-প্রশ্রয় পেয়েছিলেন।

এই প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য বলেন, 'কারও মনোনয়নে সংসদ সদস্যদের কোনো সংশ্লিষ্টতা থাকে না। আব্বাসের ক্ষেত্রেও তাই হয়েছে।'

তিনি বলেন, 'তৃণমূলের সুপারিশের ভিত্তিতে দলের উপজেলা কমিটি থেকে আব্বাসসহ আরও কয়েকজনের নাম সুপারিশ করা হয়েছিল। জেলা কমিটি সে নামগুলো যাচাই করে কেন্দ্রে পাঠায়। তারপরে আব্বাস আলী মনোনয়ন পায়।'

'একবার কেউ দলীয় মনোনয়ন পেয়ে গেলে তার পক্ষে কাজ করা ছাড়া আওয়ামী লীগের কোনো কর্মীর আর কোনো উপায় থাকে না। এ কারণে আব্বাসের পক্ষে থেকে তার নির্বাচনে আমাকে খাটতে হয়েছে।'

তিনি আরও বলেন, 'এক ভাই বিএনপি করে এবং আরেক ভাই আওয়ামী লীগ করে এরকমটা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা যায়। এমনকি সংসদ নির্বাচনেও এরকম ঘটে থাকে।'

এ ছাড়া, রাজশাহী শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কর্মীরা কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর গ্রেপ্তার দাবি করে বিক্ষোভ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর