দেশেই খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ০৯:১৮

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

দেশেই বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান।

বুধবার মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বয়স হয়েছে। আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে। এছাড়াও তিনি এর আগে তার সমস্যার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে। সরকার তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার বিষয়টি আইন মন্ত্রণালয় বিশ্লেষণ করছে।’

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, গণপরিবহনে ছাত্র -ছাত্রীদের সাথে অসৌজ্যনমূলক আচরণ দু:খজনক। এরকম আচরণ কাম্য নয়। নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজ্যনমূলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকারগ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ।

গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান প্রতিমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর