এলাকা ছাড়লেন সাংসদ আফজাল

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ১১:১১

সাংসদ মো. আফজাল হোসেন-ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে (শনিবার দুপুরের আগে) নির্বাচনী এলাকা নিকলী ছাড়লেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, সাংসদ আফজাল তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন নিকলীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে সাংসদ আফজালকে গতকাল শুক্রবার এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠিতে সাংসদকে আজকের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়। বিষয়টি শনিবার কিশোরগঞ্জের প্রধান আলোচ্য হয়ে ওঠে।

সাংসদের অনুসারী হিসেবে পরিচিত নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া বলেন, ইসির নির্দেশনার প্রেক্ষিতে সাংসদ নিকলী ছেড়ে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, সিংপুর ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় হাইস্কুল মাঠে আজ বিকেলে দলীয় প্রার্থী মোহাম্মদ আলীর পূর্বঘোষিত সভাটি শুরু হলেও সাংসদ যোগ দেননি। সভাটিতে সাংসদের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। কয়েক দিন আগে থেকে এই সভার বিষয়ে সেভাবেই প্রচারণা চালানো হয়। পরে সভাটি শুরু হয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে। সভায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সাংসদকে নিকলী ছেড়ে যাওয়ার ইসির নির্দেশের বিষয়টি রাতেই উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সাংসদ আফজাল হোসেন নৌকা প্রতীকে টানা তিনবারের সাংসদ। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব