জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন মূলকাজ : এলডিপি

সময় ট্রিবিউন | ৭ নভেম্বর ২০২১, ০৪:৫০

ছবিঃ সংগৃহীত

জনগণের পকেট কাটতেই সরকার জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি করেছে। ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়ানোর ফলে কৃষি উৎপাদনে সেচ খরচ বাড়বে। ইতোমধ্যে গণপরিবহন ও লঞ্চ মালিকরা ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করে ফেলেছে বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

শনিবার (৬ অক্টোবর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ সব কথা বলেন। 

সংগঠনটির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় যাত্রী ভাড়া ও পণ্য পরিবহন ব্যয় বাড়বে। এলপিজির দাম বেড়ে যাওয়ায় পরিবহণ ও গৃহস্থালী এবং হোটেল রেস্টুরেন্টে রান্নার ব্যয় বাড়বে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সাধারণ জনগণ। 

এসময় দলের নেতৃবৃন্দরা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানোর অজুহাতে মূল্য সমন্বয়ের নামে ডিজেল-কেরোসিন ও এলপিজি’র দাম বাড়ানোর কথা বলছে সরকার। অথচ যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে, তখন মূল্য সমন্বয় করে দাম কমানো হয় না। প্রকৃতপক্ষে বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য লুটেরা শক্তির স্বার্থেই এ সিদান্ত নিয়েছে। লুটেরা শক্তি প্রতিভু গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন মূলকাজ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব