১০ পৌরসভায় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন যারা

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ০৪:৫১

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো- ফাইল ছবি

দেশের দুটি উপজেলা ও ১০টি পৌরসভার উপনির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়- রাজশাহী বিভাগের বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মো. রেজাউল করিম (মন্টু) এবং ঢাকা বিভাগের টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোছা. নার্গিস বেগম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

১০টি পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা, তারা হলেন- রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় গনেশ কুমার আগর ওয়ালা, রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলা পৌরসভায় মো. শাহিদুল বারী খাঁন, খুলনা বিভাগের নড়াইলের লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান, ঢাকা বিভাগের নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় মো. আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মো. রফিকুল আলম (কামাল) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া) বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়ায় মো. সাইদুর রহমান এবং রামপালের রাজনগরে মোসা. সুলতানা পারভীনকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর