আ. লীগ মানুষের সবচেয়ে বড় শত্রু: মির্জা ফখরুল

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২৩:২৮

সংগৃহীত

আওয়ামী লীগ আজ মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল চমৎকার একটি রাষ্ট্র গঠন করা। যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, স্বাধীন গণমাধ্যম থাকবে। কিন্তু আজ বাংলাদেশে এর কোনোটিই নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি। তারা সংবিধানকে কাটাছেঁড়া করেছে। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ভিন্নমত পোষণকারীদের অত্যাচার ও হত্যা করেছে তারা।

বিএনপি মহাসচিব বলেন, অনেকেই বলেন বিএনপি সংকটে আছে। তবে শুধু এ দলই নয়, সংকটে রয়েছে গোটা জাতি। এখন নির্বাচন হয় না। এদেশে যে যেভাবে পারছে, চুরি-ডাকাতি করছে। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।

দেশের ৯৫ ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইসলাম ধর্মের ওপর আওয়ামী লীগ একের পর এক অপাঘাত হেনেছে। দাড়ি, টুপি পরা মানুষ দেখলে জঙ্গি মনে করে তারা। এ সন্দেহে কতজনকে হয়রানি করা হয়েছে, সে হিসাব নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে কোনো ধর্মই আজ নিরাপদ নয়। তারা নিজেরাই কোনও ধর্মে বিশ্বাস করে না। বাস্তবতা হচ্ছে, তাদের শিকল থেকে আমাদের মুক্তি পেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর