উপজেলা ও পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন যারা

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬

আওয়ামী লীগের লোগো-ফাইল ছবি

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নয়টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান,ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ।

মনোনীত প্রার্থীরা হলেন—

যশোর সদর উপজেলা পরিষদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভুঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদে রকিবুল হাসান চৌধুরী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদে রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল ও রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে জিয়াউল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর