ছাত্রলীগের সাবেক নেতা জাকিরের গাড়িতে হামলা

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ১৮:৪৬

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন-ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুন) রাত মৌলভীবাজারের জুড়ীতে আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস এম জাকির এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ছি!! ভাবতেই ঘৃণা লাগছে। বাড়ি থেকে ঢাকা যাচ্ছি। আমার সাথে আমার বাবা-মা আছেন। আমার কোন শত্রুর বাবা-মা’র সামনেও যেন এরকম কিছু না ঘটে। এটাই কি তাহলে রাজনীতি!”

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণমাধ্যমকে জানান, স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীর খালাতো ভাই উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে আমার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এগিয়ে এসে আমাদের রক্ষা করেন।

জানা গেছে, রোববার রাতে এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। এসময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্যগ্রুপ জড়ো হয়।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তারা বক্তব্য জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা