জাপার মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২৩, ১৬:০৫

ফাইল ছবি

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের শেষ দিন আজ। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত।

এদিকে আগামী সোমবার (২৭ নভেম্বর) ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এ তথ্য জানান।

দলটির মহাসচিব জানান, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। আজও ফরম বিক্রি চলছে। আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে সকাল থেকে জাপার চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। বিকালে রাজশাহী বিভাগের আসন থেকে যারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে। কাল ও পরশু সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নেতারা।

এর আগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর