কল্যাণ পার্টির নেতৃত্বে 'যুক্তফ্রন্ট'র আত্মপ্রকাশ

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২৩, ১২:৩২

কল্যাণ পার্টির নেতৃত্বে 'যুক্তফ্রন্ট'র আত্মপ্রকাশ

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি। এই জোট নির্বাচনে অংশ নেবে।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ জোটের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নানা সমীকরণ, হিসাব-নিকাশ চলছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, নির্বাচন সামনে রেখে কিছু ‘কিংস পার্টি’ গঠন করে বিরোধী দলগুলোতে ভাঙন ধরানোর চেষ্টা করছে সরকার। এর মধ্যেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা তিনটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হলো।

এর আগে, গতরাতে (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’-এর উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, নতুন জোটের চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম বিস্তারিত জানাবেন।

বিএনপির সঙ্গে আন্দোলনে রয়েছে, এমন একাধিক সূত্রে জানা যায়, সরকার আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে তৎপর। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোকে নানাভাবে নির্বাচনে যেতে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। তারই ফলে আগামীকাল নতুন জোট গঠনের ঘোষণা আসছে।

নতুন এই জোটে যাওয়ার বিষয়ে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নামও এসেছে। তবে নুরুল হক বিষয়টি নাকচ করেছেন। তিনি আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘অবৈধ সরকারের নির্বাচনকে বৈধতা দিতে আমরা নির্বাচনে যাব না। এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কিছু সুবিধা পেতে সরকারের কৃপায় এমপি হতে কেউ কেউ নির্বাচনে যেতে পারেন।’

নুরুল হক অভিযোগ করেন, তাঁর দল গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর