তফসিলকে স্বাগত জানিয়ে ‘নৌকা নৌকা’ স্লোগানে মুখর রাজপথ

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২৩, ২০:৫৪

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নেতাকর্মীরা বিকাল থেকেই ভিড় জমান। পরে তফসিল ঘোষণার পর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। পল্টন, গুলিস্তানসহ আশপাশে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি।

এ সময় ‘৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’, ‘উন্নয়নের প্রতীক নৌকা নৌকা’ স্লোগানে মুখরিত হয় রাজপথ।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে যুব মহিলা লীগ। তফসিল ঘোষণা করায় ফার্মগেট থেকেও আনন্দ মিছিল বের করেছে আওয়ামী যুবলীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ও, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় ছাত্রলীগের মিছিল।

এছাড়া মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে থেকে মোহাম্মদপুর, আদাবর ও শের-ই বাংলানগর থানা/ওয়ার্ড/ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব