বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না: নওগাঁয় খাদ্যমন্ত্রী 

শহিদুল ইসলাম জি এম মিঠন | ৯ নভেম্বর ২০২৩, ১৯:০৩

বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না: নওগাঁয় খাদ্যমন্ত্রী 
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মিছে মিছে বাড়ি থেকে পালিয়ে থেকে লাভ নেই। দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না।  অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভঁয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমান করতে হবে।  সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন।
 
তিনি বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্তদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
 
সাধন চন্দ্র মজুমদার বলেন, উন্নয়নের কারনে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। বিদেশে খাদ্য আমরা রপ্তানি করবো ভবিষ্যতে। 
 
যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাড়িয়েছেন। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে। তাই আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।
 
হাজীনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আ'লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগম প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর