ঢাকা-৮ : জনপ্রিয়তার শীর্ষে দেলোয়ার হোসেন

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২৩, ২০:০৬

ছবি- সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চলছে প্রচার প্রচারণা। জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে নিজ এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে কি কি করবেন তা জানান দিয়ে জনমত গড়ে তোলায় ব্যস্ত প্রার্থীরা।

"somoytribune.com" এবং "newsroad24" এর উদ্যোগে এবারের নির্বাচনে ৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিজ এলাকায় রাজনৈতিক অবস্থান, গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে একটি জরিপ পরিচালিত হচ্ছে।

জরিপে অনলাইন ভোট এবং মাঠ পর্যায় থেকে জনগণের মতামত নিয়ে প্রার্থীদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে। অনলাইনে ভোট দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের ফেসবুক ব্যবহারকারীরা এবং মাঠ পর্যায়ে মতামত নেওয়া হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ব্যবসায়ী, দিন মজুর, গৃহিনী, চাকুরীজীবী, রিকশাচালক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের।

এই মুহুর্তে ঢাকা-৮ আসনের তথ্য উপাত্ত আমাদের হাতে এসেছে। এখানে এগিয়ে থাকা তিন জনের তথ্য উপাত্ত উল্লেখ করা হল।

ঢাকা-৮ আসনে তিন দিনব্যাপী অনলাইন জরিপে দেলোয়ার হোসেন পেয়েছেন ১৫৫৪ ভোট যা মোট ভোটারের ৯০ শতাংশ। শাহে আলম মুরাদ পেয়েছেন ৮৬ ভোট যা মোট ভোটারের ৪ শতাংশ এবং মাসুদ সেরনিয়াবাত পেয়েছেন ৩০ ভোট যা মোট ভোটারের ১ শতাংশ।

অনলাইন ভোটের ফলাফল

অন্যদিকে, ঢাকা-৮ আসনে তৃণমূল মাঠ জরিপে ৬৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দেলোয়ার হোসেন। মাসুদ সেরনিয়াবাত ও শাহ আলম মুরাদ ভোট পেয়েছেন যথাক্রমে ১৫ শতাংশ এবং ৯ শতাংশ।

ঢাকা-০৮ আসনে বর্তমান আওয়ামী লীগের জোটের এমপি রাশেদ খান মেনন। তবে এই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জনসম্পৃক্ত হয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেক ভোটার।

এই আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দেলোয়ারহোসেন এ অঞ্চলে সাংগঠনিক ভাবেও শক্তিশালী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ