অসাম্প্রদায়িক বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নৌকায় ভোট দিন : জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৫ অক্টোবর ২০২৩, ১৯:০১

ছবি- সংগৃহীত

সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট চেয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আব্দুর রহমান জীবন।

মুন্সীগঞ্জ-৩ আসনের অন্তর্গত দুই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে ঘুরে আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন প্রচার ও হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করছেন আব্দুর রহমান জীবন

আব্দুর রহমান জীবন বলেন, "২২-২৪ অক্টোবর মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর শহরের শ্রী শ্রী কালী মাতা মন্দির সহ পঞ্চসার ইউনিয়ন, মিরকাদিম পৌরসভা, রামপাল ইউনিয়ন, বজ্রযোগিনী ইউনিয়ন, মোল্লাকান্দি ইউনিয়ন, বাংলা বাজার ইউনিয়ন ও আধারা ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করি। সবার সাথে কুশল বিনিময় এবং আনন্দ ভাগাভাগি করে দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চাই। সেই সাথে নিজের জন্য দোয়া ও সহযোগিতা চাই।"

এছাড়াও, তিনি গজারিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মন্ডপ পরিদর্শন

এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তরুণ, জনপ্রিয় ও স্মার্ট প্রার্থীদের অগ্রাধিকার দিবেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা যারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। এসব দিক বিবেচনা করে আব্দুর রহমান জীবন নিজের মনোনয়নের ব্যাপারে আশাবাদী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর