জোবায়দা-জাইমার কোনো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৩, ১৮:১৩

জোবায়দা-জাইমার কোনো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নেই

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামসহ কোনো প্ল্যাটফর্মেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান বা তাদের মেয়ে জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোনো প্ল্যাটফর্মে তাদের নামে অ্যাকাউন্ট বা পেজ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দুজনের নামে ‘ফেক আইডি ও পেজ’ তৈরি করে একটি মহল বিভিন্ন ‘কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট’ তথ্যা প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে।

এই পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এ বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বান জানানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়। এছাড়া এসব ফেক আইডি ও পেজগুলোত যুক্ত না হয়ে, সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট সোশাল মিডিয়ায় রিপোর্ট করার কথাও বলা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ফেসবুকে একটি ভেরিফায়েড আইডি এবং মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভেরিফায়েড হ্যান্ডেল থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোথাও তারেক রহমানের কোনো আইডি অথবা পেজ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর