শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: কাদের

নিজস্ব প্রতিবেদক | ১৭ মে ২০২১, ২০:৪৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়।

তিনি আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

তিনি বলেন, আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কান্ডারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ আজ কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে বারবার জীবনের জয় গান গেয়েছেন।

বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল, আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার মত দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, আপোষহীন কান্ডারি হিসেবে উন্নয়নের মহাসড়ক ধরে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।

ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই ঢাকায় আজ তরুণ প্রজন্মের মেট্রোরেল, নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মাসেতুর কাজ এখন শেষ পর্যায়ে, সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ।

তিনি আশাবাদ ব্যক্ত করে আবারও বলেন, আগামী বছর জুনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এটা শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত আরো একটি সোনালী পালক।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবিকতা আছে বলেই শেখ হাসিনা বেগম জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন।

তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন এটা কি মানবিকতা নয়?

ওবায়দুল কাদের আরো বলেন, এই মানবিকতার একটা প্রশংসাও বিএনপি নেতারা করেননি।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে কেক কেটে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এই রেকর্ড আর কারো নেই, যা বিএনপি সৃষ্টি করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর