আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে: কাদের

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুলাই ২০২৩, ২১:২০

সংগৃহীত ছবি

সাম্প্রদায়িকতা জঙ্গীবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্তস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত ভাঙচুর করতে আসবে, আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দিবেন। আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব আমাদের দিতে হবে। তারা গত সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামিতে নির্বাচনেও ব্যর্থ হবে।

ওবায়দুল কাদের বিদেশীদের উদ্দেশ্যে বলেন, ভিসা নীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দিবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাবো তবুও কারো কাছে তিনি মাথা নত করবেন না। কিভাবে দেশে জনগণের উন্নতি করা যায় তা শেখ হাসিনা জানেন।

তিনি আরও বলেন, মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতে দক্ষ জনপ্রিয় সৎ ব্যক্তির বাংলাদেশে জন্ম হয় নাই। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাস্ট্রপ্রধান ক্ষমতায় আসানি। যতোক্ষণ ক্ষমতা আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর