'নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসতে পারবে না' বলা কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল

আল সাদি, গাজীপুর | ২৫ মে ২০২৩, ০১:২৮

ছবি- সংগৃহীত

নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না, বলে জনসভায় ভীতিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব করার কথা জানানো হয় এবং নির্বাচন কমিশনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে বলা হয়।

প্রসঙ্গত, ২২ মে পুবাইল এলাকার কলের বাজারে মিছিল ও জনসভা করেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান। উক্ত জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিবেন না’ মর্মে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আগামীকাল তৃতীয়বারের মত ভোট অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশে। প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত এ করপোরেশন। ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে আট জন সহ ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর