ঈদে মামুনুল হকসহ কারাবন্দি হেফাজত নেতারা যা খাবেন

সময় ট্রিবিউন | ১৪ মে ২০২১, ২১:৫৭

ফাইল ছবি

সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের এবারের ঈদ কাশিমপুর কারাগারে কাটছে। ঈদের দিন সকালে কারাগারে নামাজ আদায় করেন তিনি।

জানা গেছে, ঈদের দিন সকালে অন্যান্য কারাবন্দিদের মতো মুড়ি আর পায়েস খেতে দেয়া হয় তাকে। এ ছাড়া দুপুরের মেন্যুতে ছিল সাদা ভাত, ডাল, রুই মাছ আর আলুর দম। রাতে বিশেষ আয়োজনে দেয়া হবে পোলাও, গরুর মাংস, ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারি।

বিগত দিনে ঈদে কারাবন্দিরা পরিবারের সদস্যদের আনা খাবার খেতে পারতেন। কিন্তু চলমান করোনার পরিস্থিতির জন্য বন্দিদের সাক্ষাৎ বন্ধ থাকায় তারা খাবার আনতে পারছেন না। দেখা করার সুযোগ না থাকলেও প্রিয়জনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা। তবে মামুনুল হক কারো সঙ্গে কথা বলেছেন কিনা তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতা কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মঙ্গলবার (১১ মে) রাতে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর