নাশকতার চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না: কাদের 

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ এপ্রিল ২০২৩, ২৩:০৫

সংগৃহীত
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে মানুষের স্বপ্ন পুড়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুঃখ কষ্টে মানুষের পাশে না দাঁড়িয়ে রোজায়ও অবরোধ কর্মসূচি করছে বিএনপি। তারা রমজানে মানুষকে কষ্ট দিলে আমরাও ব্যবস্থা নিবো। আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না। বিএনপি পদযাত্রা নামে পতন যাত্রা শুরু করেছে। হাঁটুভাঙা দল আর দাঁড়াতে পারবে না। 
 
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বঙ্গবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
 
তিনি আরও বলেন, আমার নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে বলে তাদের আন্দোলনে মানুষ নেই। বিএনপি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চায়। মির্জা ফখরুলের নিরপেক্ষ লোক কে? তারা চায় তত্ত্বাবধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না। মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, আগামী নির্বাচনেও জনগণ তাকেই নির্বাচিত করবে।
 
এসময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের মধ্যে অন্তঃকোন্দল বন্ধের নিদের্শ দেন দলটির সাধারণ সম্পাদক।
 
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মো. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী প্রমুখ।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা