স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২১, ২১:৩৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ মে) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘বিটিভি অ্যাপ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

লকডাউনের সময়সীমা বাড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সবসময় লকডাউন দিয়ে রাখা তো সমাধান নয়। আমরা যদি সবসময় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানি সেক্ষেত্রে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা যাবে না। ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে যেখানে ১০০ জনের বেশি মৃত্যুবরণ করছিল, সংক্রমণের হার ২৫ শতাংশে পৌঁছেছিল। সেটি ছুটি ঘোষণার কারণে মানুষ স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলেও অনেকটা মানার কারণে সংক্রমণের মাত্রা ৯ শতাংশের নিচে নেমে এসেছে এবং মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে নেমে এসেছে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছুটির একটি সুফল আছে সেটি তো দৃশ্যমান। সেটি আমরা অনুধাবন করছি। সব মানুষ যদি স্বাস্থ্যবিধি মানে, হুড়োহুড়ি না করে, বাড়ি যাওয়ার প্রতিযোগিতায় না নামে তাহলে তো সব সময় লকডাউন দিয়ে রাখার প্রয়োজন নেই। আমরা যদি এগুলো না মানি সেক্ষেত্রে সরকারকে চিন্তা করতে হবে কিভাবে মানুষকে সুরক্ষা দেয়া যায়।’

ঘরমুখী মানুষ যখন গ্রাম থেকে ঢাকায় ফিরবে তখনো হুড়োহুড়ি থাকবে, সেক্ষেত্রে সরকার কী চিন্তা করছে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বলা হয়, তারা বলা বলা-ই সমীচীন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক (ডিজি) সোহরাব হোসেন, সংসদ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আক্তার, বিটিভির অনুষ্ঠান বিভাগের উপ-মহাপরিচালক ডা. সৈয়দা তাসমিনা আহমেদ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব