ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কৃষিমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ১৮:৫৮

সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং তাদের হাতে-পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপির আমলে স্বচ্ছ ব্যালট বক্স ছিল না। ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। আমরা তা প্রতিহত করেছি। তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, আগুন-সন্ত্রাস করেছে, আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, এর চেয়ে বর্বরতা আর কী হতে পারে! দেশের মানুষ এ ধ্বংসাত্মক ও পৈশাচিক বর্বরতাকে আজও ভোলেনি। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুন্দর, সুষ্ঠু ও স্বাধীনভাবে জাতীয় নির্বাচন উপহার দেবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে বিনা মূল্যে চিকিৎসাসেবা গরিবের দোরগোড়ায় পৌঁছে দিতে। আজকের বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে এলাকার অনেক মানুষের উপকার হবে। এভাবে আমরা এ দিনকে স্মরণ করে রাখতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের