গুলিস্থান বিস্ফোরণ  

ঢাকা এখন সবচেয়ে বিপজ্জনক নগরী: ফখরুল 

সময় ট্রিবিউন ডেস্ক | ৯ মার্চ ২০২৩, ০৪:৪৮

সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এসব ভবন দেখাশোনা করার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কাজ করে না। সব দুর্নীতির সঙ্গে জড়িত। সরকারের তদারকি সংস্থার সঠিক ব্যবস্থাপনার অভাবে ঢাকা এখন 'বিস্ফোরণোন্মুখ' ও 'সবচেয়ে বিপজ্জনক' নগরীতে পরিণত হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের পর এক দিনের ব্যবধানে ঢাকার দুটি স্থানে বড় ধরনের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা তুলে ধরে নয়া পল্টনে বক্তব্য দেন বিএনপি নেতা ফখরুল। 
 
'আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে' জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেখছেন, শুধু বিস্ফোরণ হচ্ছে। কীভাবে বিস্ফোরণ হচ্ছে? ওই ভবনের যে নির্মাণ কাজ বা সেখানে রক্ষণাবেক্ষণে কোনোকিছু দেখাশোনা হয় না, নজরদারি নাই। 
 
তিনি বলেন, সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এসব ভবন দেখাশোনা করার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কাজ করে না-সব দুর্নীতির সঙ্গে জড়িত।
 
ঢাকা ও চট্টগ্রামে তিনটি বিস্ফোরণের ঘটনায় 'সরকারের ব্যর্থতা' কে দায়ী করে এর আগেও বক্তব্য রেখেছেন বিএনপি নেতা।
 
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় দুপাশের ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। 
 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব