মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছি: মোবাশ্বের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২১, ০৫:৫৯

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের মহামারিতে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন, "মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছি।"

মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১১, ১২, ৮ এবং ৯৩ নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোবাশ্বের চৌধুরী বলেন, "অসহায় দিন মজুর কর্মহীন মানুষের মাঝে ঈদ আনন্দ ফিরিয়ে দিতে আমার ক্ষুদ্র চেষ্টা।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কষ্টে থাকা সেই মানুষগুলোর মুখে হাসি ফুটাতে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আজ আপনাদের মুখে যে হাসি দেখেছি এই আনন্দ হাসি ধরে রাখার জন্য সবসময় আপনাদের পাশে আছি।
দেশের যেকোনো দুর্যোগের কাণ্ডারি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যতদিন পর্যন্ত করোনাভাইরাসের প্রার্দুভাব না কমবে ততদিন পর্যন্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণের এই কর্মসূচি চলমান থাকবে।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, 'আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই সংকটে মানুষের পাশে দাড়ানোর। দলের একজন কর্মী হিসেবে সেই নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। কারণ তিনি বেঁচে থাকলেই বাংলাদেশের উন্নয়নের চাকা অব্যাহত থাকবে এদেশের মানুষ ভালো থাকবে।"

তিনি জানান, রোজার প্রথম থেকে অসহায়, গরিব দুস্থ মানুষের মাঝে মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করে আসলেও ঈদকে সামনে রেখে ঈদ উপহার সামগ্রীর বিতরণ করার কর্মযজ্ঞ শুরু করেছেন তিনি।
এ ছাড়া তিনি নির্বাচনী এলাকা ঢাকা-১৪ আসনে ত্রাণ সামগ্রী ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর