শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে: শামীম ওসমান

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ১১:৪৫

ছবি: সংগৃহীত

‘দেশটাকে একটা আঘাত করা হবে। সেটা পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সামনে নয়। বাংলাদেশে আগামী ২-৩ মাসের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ জুন-জুলাই, এর মধ্যে বড় আঘাত আসবে। তারা আবার দেশে লাশের রাজত্ব সৃষ্টি করবে। এমনকি তাদের দলের বড় বড় জাতীয় নেতাকে তারাই হত্যা করবে। যেভাবেই হোক তারা নির্বাচন বন্ধ করতে চায়। ওরা জানে নির্বাচন হলে পারবে না। কারণ শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। এজন্য ২২ বার হত্যার চেষ্টা করেও কিছুই করতে পারেনি।’

শনিবার (৪ মার্চ) বিকেলে মুজিব শতবর্ষ স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে আপস করতে পারি না। নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দেন। এমন কোনো বক্তব্য দেবেন না, যাতে অশান্তির সৃষ্টি হয়। জনগণ কিন্তু ঘরে বসে থাকবে না। জনগণের কাছে বিচার দিলে বাড়ির ইটও থাকবে না। কে কার উকিল বাপ, আর কে কার উকিল মা দেখার সময় নেই। যারা দেবোত্তর সম্পত্তি দখল করে না, যারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, স্বাধীনতার পক্ষের রাজনীতি করে, তাদের সংখ্যা অনেক।’

তিনি আরও বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম। আমার মনে হয়, আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত পা বাধা। না হলে জনগণের কাছে যদি ভালোভাবে বিচার দেই, জনগণ তাদের কাছে কীভাবে পৌঁছাবে তা আমার জানা নেই। আমরা মাফ করে দিয়েছি। আমরাও কিন্তু মানুষ, রোবট না। আমাকে সারাক্ষণ শহীদ মিনারে দাঁড়িয়ে গালি দেয়, আমি এগুলো গায়ে মাখি না।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব