নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

সময় ট্রিবিউন | ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৫

ছবি-সংগৃহীত

দেশের ১০ বিভাগে আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে ঢাকা বিভাগীয় সমাবেশ।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সমাবেশে আজ শনিবার (৪ ফেব্দুরুয়ারি) দুপুর ২টার পর থেকে কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। গণমিছিল, গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি। ঢাকার বাইরেও ৯টি বিভাগীয় সদরে একযোগে এই সমাবেশ হচ্ছে।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মী। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকার এই সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও পার্শ্ববর্তী এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

ঢাকা বিভাগের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর