ডেমরায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত

সালে আহমেদ, ডেমরা (ঢাকা) | ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩

সংগৃহীত

ইসলাম ও দেশ বিরোধী অপশক্তির মূলোৎপাটন করতে ইসলামী যু্ব আন্দোলনকে নেতৃত্ব দিতে হবে বলে হুশিয়ারি দেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ।

২৩ সেপ্টেম্বর(শুক্রবার) বাদ জুম'আ ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ডেমরা থানার সভাপতি মনিরুস সালেহীন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত তৃণমূল সভায় প্রধান অতিথির আলোচনায় ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতাসিন দল যুবকদেরকে মাদক, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজিতে অভ্যস্ত করে দেশের যুব সমাজকে ধ্বংস করার মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণের জন্য আদর্শবান যুবকদের জাগতে হবে। যুবকরা চাইলেই ইসলাম ও দেশের কল্যাণ স্বাধনে ভুমিকা রাখতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক, সৈয়দ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী শওকত উসমান, M.H. Mostofa ফেরদৌস বিল্ডার্সের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি হাজী এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ডেমরা থানার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক মিয়াজী ও ইমলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি সোলায়মান শাহ মুজাহিদসহ থানার তৃণমূলের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা