আ.লীগে এখন কোন রাজনীতি নেই, তাদের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে: আমির খসরু

নোয়াখালী প্রতিনিধি | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীগে কোন রাজনীতি নেই। আওয়ামীলীগের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে। এদের রাজনীতি হাইজ্যাক করছে কিছু গোষ্ঠী যারা এখন এই দেশকে চালাচ্ছে। আওয়ামীলীগ সরকার কিন্তু আজকে দেশ চালাচ্ছে না। শীঘ্রই আন্দোলনের রুপ রেখা ঘোষনা করা হবে। সেই রুপরেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ ষ্টেডিয়ামে উপজেলা যুবদলের উদ্যোগে কুমিল্লায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকি উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আগামী নির্বাচনের জনগণের কাছে জবাবদিহি মূলুক সরকার ঘটন করা হবে। আন্দোলনে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। জনগণ রাস্থায় নেমে এসেছে তারা তাদের ভোটের অধিকার আদায় করা ছাড়া বাড়ি ফিরে যাবে না। রাজপথে আন্দোলন করেই এ সরকারের বিদায় ঘন্টা বাঁজানো হবে। এ সময় তিনি প্রশাসনের কাছে অবিলম্বে বরকত উল্ল্যার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.শাহজাহান, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব