চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৭

সংগৃহীত

জ্বালানী তেল, পরিবহনসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি, পল্লবীসহ বিএনপির চলমান কর্মসূচিতে গুলি বর্ষণ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাবিদ আউয়ালের উপর হামলা, যুবদল নেতা শাওন প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম, ছাত্রদল নেতা নূরে আলমকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা ও আ’লীগের নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে অনুষ্ঠিত প্রতিবাদে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, যুবদল নেতা শাহনেওয়াজ মজুমদার, মোঃ হাসান, বিএনপি নেতা দুলাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা কামরুল হাসান, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাছুম, উপজেলা যুবদল নেতা ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক প্রমুখ।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎসজীবিদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব